…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ১৬ জনকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিমানবন্দরের পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরের দোকান ও লাউঞ্জের খাবারের মান এবং মূল্যতালিকা যাচাই করা ও টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে রোববারসহ গত কয়েক দিন ধরে বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসব অভিযান চালানো হয় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নির্দেশনায়।

অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৫ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত
জাতীয়

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপ…

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন
জাতীয়

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।…

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা
জাতীয়

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা তা নিয়ন্ত্র…

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ
জাতীয়

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ

জনপ্রশাসনে বড় রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব পদে রদবদল করে পৃথক প…