…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ডরিন ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে। আনার ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

রোববার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিব উল্লাহ পিয়াসের আদালত ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক শাহাদাত হোসেন।

আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে আটক করে।

পরদিন বৃহস্পতিবার বিস্ফোরক আইনে করা মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। সেই রিমান্ড শেষে রোববার তাঁকে আবার আদালতে হাজির করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার
আইন ও অপরাধ

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে…

রাজধানীর হাজারীবাগে ফজিলাতুন্নেছা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, গায়ে লেখা ছিল ‘মুক্তি ডাক ৭১’
আইন ও অপরাধ

রাজধানীর হাজারীবাগে ফজিলাতুন্নেছা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, গায়ে লেখা ছিল ‘মুক্তি ডাক ৭১’

রাজধানীর লালবাগ ও হাজারীবাগ থানার মধ্যবর্তী স্থানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে হাজারীবাগ ফজিলাতুন্ন…