ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেছেন, মিরপুর ১১ নম্বর সেকশন এলাকার নাভানা ভবনের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
ওসি জালাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী, আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে মিরপুরে সাংবাদিকদের আবাসিক এলাকার সামনের সড়কে।
পুলিশ বলছে, দুটি ককটেল বিস্ফোরণের কোনোটিতেই কেউ হতাহত হয়নি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
ওসি জালাল উদ্দিন বলেছেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




