…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘প্রযুক্তি গ্রাম’ নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘প্রযুক্তি গ্রাম’ নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কিসামত এলাকায় ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এই সমাবেশ হয়।

সমাবেশে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের অধীনে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় ব্রির প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল এই অনুষ্ঠানের আয়োজন করে।

এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রির আরএফএস বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইব্রাহিম এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর জাহান আক্তার সাথী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রির প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের প্রধান ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মসউদ ইকবাল।

কৃষি বিভাগের আরও খবর

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী
কৃষি

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী …

কৃষি

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ: প্রতিদিন উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে গড়ে উঠেছে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগান। প্রায় দুই একর জমির এই বাগানে এখন শোভা পাচ্ছে প্রায…

কৃষি

গ্যাস সংকটে উৎপাদনে ফেরার দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা

গ্যাস সংকটের কারণে জামালপুরের সারিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। রোববার ভোর থেকে উৎপাদন বন্ধ করে দেয় কারখ…

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ ঘিরে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ, বিভিন্ন উপজেলায় বিক্ষোভ
কৃষি

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ ঘিরে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ, বিভিন্ন উপজেলায় বিক্ষোভ

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। কোথাও নিয়োগ পাওয়া ব্যক্তির যোগ্…