‘আজ কোনো হামলা হবে না’: ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ইরানে হামলা চালানোর সম্ভাবনা রোববার নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে মিশিগানের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, আজই কি মার্কিন হামলা পুনরায় শুরু হতে পারে। জবাবে তিনি বলেন, “উত্তর হলো না, আজ কোনো হামলা হবে না।”
এর আগে শনিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওয়াশিংটন আগামীকালই (রবিবার) ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে একটি ‘বড়, সুন্দর’ চুক্তি হলে সামরিক পদক্ষেপ এড়ানো সম্ভব বলেও তিনি জানিয়েছিলেন।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্ভাব্য আক্রমণ নিয়ে তিনি কতটা দূর এগিয়েছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, “আমরা এটি করার কথা ভাবছি, আর হয়তো আগামীকালই।” রোববারের বক্তব্যে সেই অবস্থান থেকে সরে এসে তিনি সেদিনের হামলার সম্ভাবনা নাকচ করলেন।




