…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরা শারমিন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে এই উপকমিটি গঠন করা হয়েছে।

উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।

ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

প্রবাস বিভাগের আরও খবর

সৌদিতে বাংলাদেশি নারী শ্রমিকদের ১–২ শতাংশ নির্যাতনের শিকার: সংসদীয় কমিটিকে জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রবাস

সৌদিতে বাংলাদেশি নারী শ্রমিকদের ১–২ শতাংশ নির্যাতনের শিকার: সংসদীয় কমিটিকে জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের ১ থেকে ২ শতাংশ নির্যাতনের শিকার হন বলে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে তথ্য দি…

প্রবাস

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কনস্যুলার গাফিলতি খতিয়ে দেখার সুপারিশ সংসদীয় কমিটির

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্…

সেনা পোশাকের ছদ্মবেশে নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
প্রবাস

সেনা পোশাকের ছদ্মবেশে নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

নোয়াখালী সদর উপজেলায় সেনাবাহিনীর পোশাক পরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চার ভরি স্বর্…

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’
প্রবাস

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’

প্রবাসে থাকা বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছে প্রবাসী বাংলাদেশি অ…