…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

রাঙামাটির রাজস্থলীতে জুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলীতে জুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ের জুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত হরিমনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার বাসিন্দা ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ের জুমখেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরিমনি। এ সময় হঠাৎ একদল বন্য শূকর তার দিকে ধেয়ে আসে। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও শূকরের আক্রমণে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) তার মরদেহের সৎকার করা হবে।

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

খুলনার ডুমুরিয়ায় ৫ শতাংশ জমিতে ওলকচু চাষ: ৫০০ টাকা খরচে ১০ হাজার টাকা আয় কৃষক মৃত্যুঞ্জয়ের

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ছোটবন্দ গ্রামের প্রান্তিক কৃষক মৃত্যুঞ্জয় মন্ডল মাত্র ৫ শতাংশ জমিতে স্থানীয় জাতের ওলকচু চাষ করে প্রায় ৪০০ ক…

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী
কৃষি

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী …

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘প্রযুক্তি গ্রাম’ নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা
কৃষি

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘প্রযুক্তি গ্রাম’ নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কিসামত এলাকায় ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে…

কৃষি

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ: প্রতিদিন উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে গড়ে উঠেছে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগান। প্রায় দুই একর জমির এই বাগানে এখন শোভা পাচ্ছে প্রায…