…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, নিজস্ব ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, নিজস্ব ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ মার্চ
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ মার্চ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে তা শেষ হতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ ভর্তি-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষদের ডিন ও কর্মকর্তারা।

সভা সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রাখা হয়েছে।

অন্যদিকে, ধর্মভিত্তিক ও বিশেষায়িত অনুষদভুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর নির্ভর করে সম্ভাব্য তারিখে পরিবর্তন আসতে পারে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত
শিক্ষা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) তিনটি নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের উচ্চশিক্…

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের
শিক্ষা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এতে ক্যান্টিনের খাবারের মান…

নোবিপ্রবির মালেক হলে অসুস্থ কুকুরের রক্ত সিঁড়ি-বারান্দায়, উদ্বিগ্ন আবাসিক শিক্ষার্থীরা
শিক্ষা

নোবিপ্রবির মালেক হলে অসুস্থ কুকুরের রক্ত সিঁড়ি-বারান্দায়, উদ্বিগ্ন আবাসিক শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের সিঁড়ি, বারান্দা ও চলাচলের জায়গায় অসুস্থ একটি কুকু…

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে সোমবার (২৬ অক্টোবর)। এই মেয়াদ বাড়ানো হচ্ছে না।…