…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) তিনটি নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চালু করা হবে আন্তর্জাতিক অফিস ও আন্তর্জাতিক ভাষা সেন্টার, আর একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে চালু করা হবে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির নবম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মোর্শেদ মোল্যা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ্ আল আসাদ এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন। তাঁদের মতে, এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং বৈশ্বিক কর্মসংস্থানের নতুন পথ তৈরি হবে।

সভায় সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

শিক্ষা বিভাগের আরও খবর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষকদের তিন দিনের প্রশিক্ষণ শুরু, উদ্বোধনে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষকদের তিন দিনের প্রশিক্ষণ শুরু, উদ্বোধনে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে…

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের
শিক্ষা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এতে ক্যান্টিনের খাবারের মান…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, নিজস্ব ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ মার্চ
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, নিজস্ব ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯…

নোবিপ্রবির মালেক হলে অসুস্থ কুকুরের রক্ত সিঁড়ি-বারান্দায়, উদ্বিগ্ন আবাসিক শিক্ষার্থীরা
শিক্ষা

নোবিপ্রবির মালেক হলে অসুস্থ কুকুরের রক্ত সিঁড়ি-বারান্দায়, উদ্বিগ্ন আবাসিক শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের সিঁড়ি, বারান্দা ও চলাচলের জায়গায় অসুস্থ একটি কুকু…