…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু, মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অফিস কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ং, চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিটক জানিয়েছে, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহ টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

টেলিটকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের আওতা সম্প্রসারণ, শহরাঞ্চলে ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগের মান উন্নয়ন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত টেলিযোগাযোগ সেবা দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি হবে।

তুলনামূলকভাবে কম ফ্রিকোয়েন্সির হওয়ায় ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের রেডিও সিগন্যাল অধিক দূরত্বে পৌঁছাতে এবং ভবনের অভ্যন্তরে নেটওয়ার্ক সংযোগ উন্নত করতে সহায়ক। ফলে এই উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নির্ভরযোগ্য মোবাইল সংযোগ ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের এই উদ্যোগ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

পাঠাও কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি চালু

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও তাদের কুরিয়ার ও পার্সেল সেবায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি (ডিপিওড…

হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া মেসেজ ফেরানোর উপায়: আর্কাইভ যাচাই থেকে ব্যাকআপ রিস্টোর
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া মেসেজ ফেরানোর উপায়: আর্কাইভ যাচাই থেকে ব্যাকআপ রিস্টোর

হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ বা পুরো চ্যাট ভুলবশত ডিলিট করে ফেললে অনেকেই মনে করেন, সেগুলো আর ফিরে পাওয়ার উপায় নেই। তবে কিছু ক্ষেত্রে মুছে যাওয়া চ্য…

৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি ফিরিয়ে আনার কাজে এআই ও জিনপ্রযুক্তি
প্রযুক্তি

৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি ফিরিয়ে আনার কাজে এআই ও জিনপ্রযুক্তি

বিলুপ্ত ডোডো পাখিকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ করছে একদল বিজ্ঞানী। ৩৫০ বছরেরও বেশি আগে পৃথিবী থেকে হারিয়ে যায় উড়তে না পারা এই পাখি। সম্ভবত ২০৩০ সালে…

অ্যান্ড্রয়েড ফোনের সব গুগল অ্যাকাউন্টে গোপনে যুক্ত হচ্ছে সিমের নম্বর, বন্ধ করা যাবে যেভাবে
প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনের সব গুগল অ্যাকাউন্টে গোপনে যুক্ত হচ্ছে সিমের নম্বর, বন্ধ করা যাবে যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে সিম কার্ডের নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে এক বছরেরও বেশি সময় ধরে ডিভাইসে লগইন করা সব গুগল অ্যাকাউন্টের সঙ্গে গোপনে যুক্ত করার অ…