…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

অক্টোবরে ইউটিউবে সাড়া ফেলা পাঁচ নাটক: কোটি ভিউ পেরিয়েছে ‘নিয়তি’ ও ‘তোমার ঠিকানায়’

নিজস্ব প্রতিবেদক
অক্টোবরে ইউটিউবে সাড়া ফেলা পাঁচ নাটক: কোটি ভিউ পেরিয়েছে ‘নিয়তি’ ও ‘তোমার ঠিকানায়’
ছবি: সংগৃহীত

অক্টোবরজুড়ে ইউটিউবে সাড়া ফেলেছে কয়েকটি বাংলা নাটক। নতুন জুটি, পারিবারিক টানাপোড়েন, প্রেম আর আবেগের গল্প নিয়ে তৈরি এসব নাটকের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। এর মধ্যে অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত ‘ভালো আছো তো’ মুক্তির দুই দিনেই ভিউ কোটি ছাড়িয়েছে।

আলোচনার শীর্ষে থাকা নাটকগুলোর একটি ‘নিয়তি’। ২৯ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ। মুহাম্মদ মিফতাহ আনানের লেখা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রে রয়েছে পারিবারিক সম্পর্কের জটিলতা, বাবা-মায়ের সঙ্গে সন্তানের টানাপোড়েন, আদর্শের সংঘাত ও প্রেম।

‘নিয়তি’তে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। নাটকটি নিয়ে আলোচনার অন্যতম কারণ এই জুটির রসায়ন; দুজনের সাবলীল অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক।

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল জুটির নতুন কাজ ‘মায়ারে’ প্রকাশ করেছে এলবিসি এন্টারটেইনমেন্ট। নাজ নাজমার রচনা ও সংলাপে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর।

১ অক্টোবর মুক্তির দুই দিনেই ‘মায়ারে’ ২০ লাখের বেশি ভিউ পেয়েছিল; গতকাল পর্যন্ত এর ভিউ দাঁড়িয়েছে ৪৭ লাখ ৪৩ হাজার। নাটকের গল্পে রয়েছে তরুণ প্রজন্মের সম্পর্কের জটিলতা, আবেগ ও ভুল-বোঝাবুঝি।

আরেকটি উল্লেখযোগ্য কাজ ‘তোমার ঠিকানায়’। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।

পারিবারিক আবহ, ভালোবাসা ও আবেগের টানাপোড়েনের গল্প ‘তোমার ঠিকানায়’ গতকাল পর্যন্ত ১ কোটি ৭৪ লাখ ভিউ পেয়েছে। খায়রুল বাসার ও সাদনিমার জুটির জনপ্রিয়তাও এই সাফল্যে ভূমিকা রেখেছে।

রোমান্টিক ঘরানার বাইরে গিয়ে ‘সংসারের বোঝা’ নাটকটি মধ্যবিত্ত পরিবারের জীবনকে সামনে এনেছে। ১ অক্টোবর জি-সিরিজ বাংলা নাটকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির রচয়িতা প্রত্যয় হাসান, পরিচালক নাজমুল রনি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা।

‘সংসারের বোঝা’র ভিউ গতকাল পর্যন্ত ১ কোটি ৪০ লাখ। অর্থনৈতিক চাপ, দায়িত্ব ভাগাভাগি এবং একে অপরের প্রতি প্রত্যাশা থেকে তৈরি সমস্যাই নাটকটির মূল উপজীব্য, যার মধ্যে অনেক দর্শক নিজের জীবনের অভিজ্ঞতা দেখতে পেয়েছেন।

দাম্পত্যে সন্দেহ নিয়ে তৈরি হয়েছে ‘জোছনায় ফেরা’। কখনো একটি ছোট ঘটনা, কখনো মুঠোফোনে আসা একটি বার্তা বদলে দিতে পারে দীর্ঘদিনের সম্পর্কের সমীকরণ; পরিস্থিতি আরও জটিল হয় যখন সেই সম্পর্কে ফিরে আসে অতীতের কোনো মানুষ।

ইরফান সাজ্জাদ ও আইশা খান অভিনীত ‘জোছনায় ফেরা’ পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ১৮ অক্টোবর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকটির ভিউ ৬০ লাখ।

বিনোদন বিভাগের আরও খবর

‘রামায়ণ’ সিনেমার ‘মঙ্গল রং’ গানে কাওয়ালি সুর নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে এ আর রহমান
বিনোদন

‘রামায়ণ’ সিনেমার ‘মঙ্গল রং’ গানে কাওয়ালি সুর নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে এ আর রহমান

বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রং’ মুক্তির পরপরই সংগীতপ্রেমী ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের তীব্র সমালোচনার ম…

চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
বিনোদন

চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

গতকাল দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক …

নিশো–তমার ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে মেহজাবীন, কলকাতায় গোপনে শুটিং
বিনোদন

নিশো–তমার ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে মেহজাবীন, কলকাতায় গোপনে শুটিং

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।…

বিনোদন

পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম আনছেন সিকদার বাসুদেব, প্রথম ভিডিও নভেম্বরে

নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী সিকদার বাসুদেব। অ্যালবামটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। …