…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রশ্নে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান: মৃতদেহের অবমাননা গ্রহণযোগ্য নয়

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রশ্নে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান: মৃতদেহের অবমাননা গ্রহণযোগ্য নয়
ছবি: সংগৃহীত

মৃত্যুর পর প্রত্যেক মানুষের মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে এবং মৃতদেহের প্রতি অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পিরোজপুরে মধ্যরাতে এক মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, যারা এ ধরনের আচরণ করেন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন এবং তাদের কাজের পক্ষে সমর্থনও পাবেন না।

তিনি বলেন, অতীতে বিভিন্ন বিচার ও ঘটনাকে যারা সমর্থন করেছেন, তারাও মৃতদেহের সঙ্গে এমন আচরণকে পছন্দ করেননি। একজন মানুষ মারা যাওয়ার পর তার বিচার সৃষ্টিকর্তার কাছে হবে, তাই মৃতদেহের প্রতি অসম্মানজনক আচরণের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাকে নিয়ে বিভিন্ন বক্তব্য ও প্রতিক্রিয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং সরকার আগের অবস্থানেই রয়েছে বলেও তিনি জানান।

সম্প্রতি ক্রসফায়ার ও সাংবাদিকদের নিয়ে পুলিশের এক কর্মকর্তার বক্তব্যের বিষয়েও ব্রিফিংয়ে কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, পরে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং সাংবাদিকদের বিষয়ে সাধারণীকরণ করে দেওয়া বক্তব্যের বিষয়েও স্পষ্টীকরণ দিয়েছেন।

উপদেষ্টা বলেন, দায়িত্বশীল পদে থেকে দেওয়া কোনো বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হলে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তার ব্যাখ্যা দেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্মকর্তা কী বোঝাতে চেয়েছেন, তা পরবর্তী বিবৃতিতে স্পষ্ট করেছেন, তাই বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার দেওয়া ব্যাখ্যাও বিবেচনায় নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় বিভাগের আরও খবর

পূর্বাঞ্চলের গ্রিডে বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎবিহীন, অধিকাংশ এলাকায় সরবরাহ পুনর্বহাল
জাতীয়

পূর্বাঞ্চলের গ্রিডে বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎবিহীন, অধিকাংশ এলাকায় সরবরাহ পুনর্বহাল

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার গ্রি…

সুন্দরবনের সুন্দরী কোঠায় আরেক জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী ‘এমভি ফুলবাড়ী’, সাঁতরে চরে উঠে রক্ষা ১১ নাবিকের
জাতীয়

সুন্দরবনের সুন্দরী কোঠায় আরেক জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী ‘এমভি ফুলবাড়ী’, সাঁতরে চরে উঠে রক্ষা ১১ নাবিকের

বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি জাহাজের ধাক্কায় ‘এমভি ফুলবাড়ী’ নামের কয়লাবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশি বাণিজ্যিক …

জাতীয়

দুপুরে ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎবিহীন সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে দাপ্তরিক কাজ ব্যাহত

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম অচল হয়ে পড়ে। এতে বিভিন্ন মন্ত্রণালয…

ভিডিওতে মুখ খুললেন তাশরীফের মা: ছেলে মাসে ২০-৩০ হাজার টাকা দিতেন, স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ
জাতীয়

ভিডিওতে মুখ খুললেন তাশরীফের মা: ছেলে মাসে ২০-৩০ হাজার টাকা দিতেন, স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ

অসুস্থ বাবাকে ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগে আলোচনায় থাকা ইসলামি বক্তা ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফকে নিয়ে বক্তব্য দিয়েছেন তার মা। ছে…