…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শরীয়তপুরে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ‘হাইব্রিড নেতা’ ঢুকলে পদত্যাগের ঘোষণা নজরুল কবীরের

নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ‘হাইব্রিড নেতা’ ঢুকলে পদত্যাগের ঘোষণা নজরুল কবীরের
ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে কোনো ‘হাইব্রিড নেতা’ স্থান পেলে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) শরীয়তপুরে আয়োজিত মিছিল ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

এদিন বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম ফয়সাল, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন সরদার, মনিরুজ্জামান খান দিপু ও মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবীর।

মিছিল শেষে শহরের বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যে মৃধা নজরুল কবীর বলেন, যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনো ‘হাইব্রিড নেতা’ কমিটিতে স্থান পেলে তিনি দল থেকে পদত্যাগ করবেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের কমিটিতে স্থান দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হবেন। তাই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে যুবদলের কমিটি গঠনের দাবি জানান তিনি।

জাতীয় বিভাগের আরও খবর

উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে
জাতীয়

উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে

কক্সবাজারের উখিয়ায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাসের আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা স…

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা
জাতীয়

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যুর পর এবার গর্ভে থাকা সন্তানসহ মারা গেলেন মা আদুরি বালা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রংপুর ম…

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি
জাতীয়

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাঁরা কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতির অবনতি …

অনুমোদন না থাকায় কুয়াকাটায় হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন
জাতীয়

অনুমোদন না থাকায় কুয়াকাটায় হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন

কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন না থাকায় পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশা…