…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থার নির্দেশ অতিরিক্ত আইজি সায়েদুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থার নির্দেশ অতিরিক্ত আইজি সায়েদুর রহমানের
ছবি: সংগৃহীত

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এই নির্দেশ দেন।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করারও নির্দেশ দেন তিনি।

ডাকাতির মামলা রেকর্ড করা এবং দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন অতিরিক্ত আইজি। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে বিচারে সাজার হার বাড়বে। অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।

সমাজে ইতিবাচক ভাবমূর্তির অধিকারী ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সায়েদুর রহমান।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হওয়ায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ১৭ বছরের যুবক মারুফ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।…

আইন ও অপরাধ

কুড়িগ্রামে নথিতে চালের হিসাব থাকলেও গুদামে ঘাটতি, ২ কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় দুই কোটি টাকার বেশি মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাৎ এবং মজুতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রাম খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দু…

সাগর-রুনি হত্যা তদন্তে রোকেয়া প্রাচীর নাম প্রসিকিউশনের প্রাথমিক অনুসন্ধান থেকে, হাইকোর্ট ২৯ এপ্রিল পর্যন্ত সময় দিলেন টাস্কফোর্সকে
আইন ও অপরাধ

সাগর-রুনি হত্যা তদন্তে রোকেয়া প্রাচীর নাম প্রসিকিউশনের প্রাথমিক অনুসন্ধান থেকে, হাইকোর্ট ২৯ এপ্রিল পর্যন্ত সময় দিলেন টাস্কফোর্সকে

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যা মামলার তদন্তে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর নাম এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…

ভালুকার জামিরদিয়ায় সেলুন ব্যবসায়ী রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা, অভিযোগ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে
আইন ও অপরাধ

ভালুকার জামিরদিয়ায় সেলুন ব্যবসায়ী রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা, অভিযোগ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার …