…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে প্রায় দুই ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট, কারণ খুঁজতে পাঁচ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশ মঙ্গলবার দুপুরে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

প্রায় দুই ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে জাতীয় গ্রিড সচল হয়। এরপর পর্যায়ক্রমে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

বিকেলে পাওয়ার গ্রিড বাংলাদেশের পাঠানো বার্তায় বলা হয়, দুপুর আড়াইটায় জাতীয় গ্রিডের রিস্টোরেশন কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রগুলো চালু রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিংও কমে আসবে।

বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা প্রণয়নে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন-২ এর প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চট্টগ্রামের বাকলিয়ায় বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, যাত্রী গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সে থাকা হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছ…

পূর্বাঞ্চলের গ্রিডে বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎবিহীন, অধিকাংশ এলাকায় সরবরাহ পুনর্বহাল
জাতীয়

পূর্বাঞ্চলের গ্রিডে বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎবিহীন, অধিকাংশ এলাকায় সরবরাহ পুনর্বহাল

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার গ্রি…

জাতীয়

সীতাকুণ্ডের ছোট কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় নিহত ৫, আহত অন্তত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরিচাপায় ৫ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট…

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতা সেলিমসহ নিহত দুজন
জাতীয়

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতা সেলিমসহ নিহত দুজন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।…