রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সের ১৯তম ব্যাচে ভর্তি, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের (আইবিএসসি) অধীনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (জানুয়ারি ২০২৭) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ইভিনিং প্রোগ্রামের ১৯তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আইবিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীরা এপিডেমিওলজি, হসপিটাল ম্যানেজমেন্ট, কমিউনিটি নিউট্রিশন, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথসহ মোট ১১টি বিষয়ের (মেজর) যেকোনো একটি বেছে নিয়ে এই কোর্সে আবেদনের সুযোগ পাবেন।
মেডিকেল, ডেন্টাল, নার্সিং, ফিজিওথেরাপি কিংবা সাধারণ বিজ্ঞান, কৃষি, জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ের চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারীরা এই কোর্সে আবেদন করতে পারবেন।
মানবিক ও সমাজবিজ্ঞান পটভূমির প্রার্থীরাও স্বীকৃত স্বাস্থ্য খাতে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনের জন্য সিজিপিএ ন্যূনতম ৩.২৫ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
দেশের প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে ২ হাজার ৫০ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।




