…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

বিশেষ প্রদর্শনীতে রাজকে নিয়ে হাজির শুভশ্রী, ‘দেশু৭’ নিয়ে প্রশংসায় দেব

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রদর্শনীতে রাজকে নিয়ে হাজির শুভশ্রী, ‘দেশু৭’ নিয়ে প্রশংসায় দেব
ছবি: সংগৃহীত

দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত আলোচিত সিনেমা ‘দেশু৭’ নিয়ে দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যবাহী থিয়েটারে বিশেষ প্রদর্শনী হয়েছে। সেই প্রদর্শনীতে স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে উপস্থিত হন শুভশ্রী।

সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব ও শুভশ্রীর অতীত জীবন নিয়ে চর্চা ও ট্রলিং শুরু হয়। মুক্তির আগে সেই চর্চা তুঙ্গে ওঠে। অভিযোগ ওঠে, সিনেমার প্রচারে অতীত সম্পর্ককে ব্যবহার করেছেন দেব।

এর মধ্যেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘দেশু৭’। বিশেষ প্রদর্শনীতে শুভশ্রীর রাজকে নিয়ে হাজির হওয়ার মধ্য দিয়ে স্বামীর সঙ্গে দূরত্বের গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রদর্শনীতে দেব ও শুভশ্রীকে মিলিয়ে পোশাকে দেখা যায়। রাজ একা হাজির হয়ে পুরো সিনেমাটি উপভোগ করেন। শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পেশাদারিত্ব, রাজের অবদান ও ট্রলিং নিয়ে কথা বলেন দেব ও শুভশ্রী।

রাজ চক্রবর্তীর ভূমিকার প্রশংসা করে দেব বলেন, “রাজ প্রথম দিন থেকেই এই সিনেমাটি সেলিব্রেট করছে এবং সাপোর্ট করেছে। রাজ যদি সাপোর্ট না করত, তবে এই সিনেমা হতোই না।”

দেব আরও বলেন, “বাংলা সিনেমায় মাস ও কমার্শিয়াল ঘরানায় রাজ চক্রবর্তী একটা বিশাল বড় ব্র্যান্ড। এই ধরনের সিনেমা বানাতে যে কতটা কষ্ট হয়, তা রাজের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। ও নিজে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।”

শুভশ্রী বলেন, “আজ কমার্শিয়াল সিনেমার যে চ্যালেঞ্জ আমরা নিচ্ছি, দেব বা আমাদের সূচনাটাই হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। ও সবসময় কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়িয়েছে।” রাজের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রথমার্ধ রাজের খুব ভালো লেগেছে, বাকিটা বাড়ি ফিরে কথা হবে।

অতীত সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে ট্রলিং প্রসঙ্গে শুভশ্রী বলেন, “এই সমস্ত নেগেটিভিটি নিয়ে আমাদের কোনো ফোকাসই নেই। তাই আলাদা করে ফোকাস মেইনটেন করার কোনো প্রশ্নই ওঠে না।” দেব ও শুভশ্রী দুজনেই জানান, তাঁদের পেশাদার সম্পর্ক শতভাগ নিখুঁত।

একসময় টলিউডে দেব-শুভশ্রী জুটির আত্মপ্রকাশ ঘটে ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে; প্রথম সিনেমাটিই বক্স অফিসে ঝড় তোলে। এরপর এই জুটি ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো সুপারহিট সিনেমা উপহার দেন। পরে তাঁদের বাস্তব জীবনের সম্পর্ক ভেঙে গেলে পর্দার জুটিও ভেঙে যায়।

সম্পর্ক ভাঙার পর শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এই সংসারে তাঁদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। দেব এখনো বিয়ে করেননি।

বিনোদন বিভাগের আরও খবর

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন
বিনোদন

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন

মা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর মা মরিয়ম বেগম মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি হাসপ…

বাগদানের ছয় মাসেই ভেঙে গেল ‘ইংলিশ ভিংলিশ’ অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে
বিনোদন

বাগদানের ছয় মাসেই ভেঙে গেল ‘ইংলিশ ভিংলিশ’ অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে

ভারতীয় অভিনেত্রী নাভিকা কোতিয়ার বিয়ে ভেঙে গেছে বাগদানের ছয় মাসের মাথায়। চলতি বছরের জানুয়ারিতে ব্যবসায়ী মাজেন মোদির সঙ্গে বাগদান সেরেছিলেন ‘ইংলি…

‘কেট অ্যান্ড অ্যালি’ অভিনেত্রী সুসান সেন্ট জেমস আর নেই, মৃত্যু ৮০ বছর বয়সে
বিনোদন

‘কেট অ্যান্ড অ্যালি’ অভিনেত্রী সুসান সেন্ট জেমস আর নেই, মৃত্যু ৮০ বছর বয়সে

‘ম্যাকমিলান অ্যান্ড ওয়াইফ’ ও ‘কেট অ্যান্ড অ্যালি’ ধারাবাহিকের জন্য পরিচিত মার্কিন অভিনেত্রী সুসান সেন্ট জেমস মারা গেছেন। পিপল সাময়িকীর খবরে বলা হয়ে…

ভারত ছাড়ার নোটিশ স্থগিত বোম্বে হাইকোর্টে, আপাতত স্বস্তি বলিউড অভিনেতা ইমরান খানের
বিনোদন

ভারত ছাড়ার নোটিশ স্থগিত বোম্বে হাইকোর্টে, আপাতত স্বস্তি বলিউড অভিনেতা ইমরান খানের

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন বোম্বে হাইকোর্ট। মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতের এই সিদ্ধান…