…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ, হাসপাতাল হবে ১৫১ শয্যার

নিজস্ব প্রতিবেদক
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ, হাসপাতাল হবে ১৫১ শয্যার
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও সার্বিক পরিবেশের খোঁজ নেন মন্ত্রী। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

হাসপাতাল সূত্র জানায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। তাদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে রয়েছেন। বাকি পাঁচজন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এ ঘটনায় অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন মন্ত্রী। পরিকল্পনার মধ্যে রয়েছে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতিদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পুরুষ ও নারীদের পৃথক ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালু করা।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আগামী ১ নভেম্বর নতুন করে যোগ দিতে যাওয়া ৪৮ জন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালে চিকিৎসক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আগের তুলনায় উন্নতি দেখলেও বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও জরুরি।”

হাসপাতালের বিকল যানবাহনগুলো কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন মন্ত্রী। অ্যাম্বুলেন্স সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও আধুনিক ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে।”

তিনি বলেন, “মুরাদনগর হাসপাতালের চিকিৎসাসেবার মান আগের তুলনায় ভালো মনে হয়েছে। তবে কিছু অনিয়ম নজরে এসেছে, সেগুলো নিয়ে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে।”

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য খাতে অপরিকল্পিত ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মুহিত
স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে অপরিকল্পিত ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মুহিত

স্বাস্থ্য খাতে বরাদ্দ বিপুল অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অপরিকল্পিত ব্যয়, চটকদার উন্নয়ন ও জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দি…

স্বাস্থ্য

যশোরে সরকারি হাসপাতালে বিনা খরচে লিগামেন্ট অস্ত্রোপচার, হাঁটতে পারছে নড়াইলের কিশোর ইকরামুল

ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছিল ১৬ বছরের কিশোর ইকরামুল মোল্লা। এক মাস ওষুধ খেয়েও ব্যথা না কমায় সে চিকিৎসার জন্য আসে যশোর ২৫০ শয্যা…

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু
স্বাস্থ্য

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রোগীদের অপেক্ষার জায়গায় একটি চলন্ত সিলিং ফ্যান খুলে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দ…

বিশ্বের সবচেয়ে সুস্থ হৃৎপিণ্ড জাপান ও দক্ষিণ কোরিয়ায়, হৃদ্রোগে মৃত্যুহারে অনেক এগিয়ে লিথুয়ানিয়া
স্বাস্থ্য

বিশ্বের সবচেয়ে সুস্থ হৃৎপিণ্ড জাপান ও দক্ষিণ কোরিয়ায়, হৃদ্রোগে মৃত্যুহারে অনেক এগিয়ে লিথুয়ানিয়া

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি তিনটি মৃত্যুর মধ্যে প্রায় একটির পেছনে রয়েছে হৃদ্রোগ। তবে সব দেশের চিত্র একরকম নয়। ওয়ার্ল্ড প…