…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

নিজস্ব প্রতিবেদক
মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রোগীদের অপেক্ষার জায়গায় একটি চলন্ত সিলিং ফ্যান খুলে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ফ্যানটি খুলে পড়ার সময় সেখানে দুই শিশুসহ পাঁচ থেকে ছয়জন বসে অপেক্ষা করছিলেন। ফ্যানটি শিশু দুটির পাশেই পড়ে যায়। তাদের গায়ে ফ্যানটি না লাগায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী হাফসা বেগম জানান, জরুরি বিভাগের সামনে চারটি বেঞ্চে দুই শিশুসহ পাঁচ থেকে ছয়জন বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ ওপরের একটি চলন্ত ফ্যান খুলে শিশু দুটির পাশে পড়ে যায়।

এই ঘটনায় সেখানে অপেক্ষমাণ পাঁচ থেকে ছয়জনের কেউ আহত হননি বলে জানা গেছে।

ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের দুর্ঘটনায় শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা গুরুতর আহত হতে পারেন।

রোগী ও স্বজনেরা হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, ‘পুরোনো একটি ফ্যান খুলে পড়েছে। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হননি। সব ফ্যানের অবস্থা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণগুলো পরিবর্তনের জন্য ইলেকট্রিশিয়ানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য খাতে অপরিকল্পিত ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মুহিত
স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে অপরিকল্পিত ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মুহিত

স্বাস্থ্য খাতে বরাদ্দ বিপুল অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অপরিকল্পিত ব্যয়, চটকদার উন্নয়ন ও জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দি…

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ, হাসপাতাল হবে ১৫১ শয্যার
স্বাস্থ্য

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ, হাসপাতাল হবে ১৫১ শয্যার

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয…

স্বাস্থ্য

যশোরে সরকারি হাসপাতালে বিনা খরচে লিগামেন্ট অস্ত্রোপচার, হাঁটতে পারছে নড়াইলের কিশোর ইকরামুল

ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছিল ১৬ বছরের কিশোর ইকরামুল মোল্লা। এক মাস ওষুধ খেয়েও ব্যথা না কমায় সে চিকিৎসার জন্য আসে যশোর ২৫০ শয্যা…

বিশ্বের সবচেয়ে সুস্থ হৃৎপিণ্ড জাপান ও দক্ষিণ কোরিয়ায়, হৃদ্রোগে মৃত্যুহারে অনেক এগিয়ে লিথুয়ানিয়া
স্বাস্থ্য

বিশ্বের সবচেয়ে সুস্থ হৃৎপিণ্ড জাপান ও দক্ষিণ কোরিয়ায়, হৃদ্রোগে মৃত্যুহারে অনেক এগিয়ে লিথুয়ানিয়া

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি তিনটি মৃত্যুর মধ্যে প্রায় একটির পেছনে রয়েছে হৃদ্রোগ। তবে সব দেশের চিত্র একরকম নয়। ওয়ার্ল্ড প…