…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লক্ষ্মীপুরের দিলসাদপুরে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পেশায় মাটি ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে তাঁরা শোনেন, ওয়ালিদ নামে একজন প্রতিপক্ষ তাঁকে গুলি করেছে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছে বলে পরিবার জানিয়েছে।

খোরশেদের মৃত্যুতে হাসপাতাল এলাকায় তাঁর স্ত্রী-মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। তাঁরা এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি মারা গেছেন। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নাটোরের গুরুদাসপুরে শাকিল হত্যা মামলা: গ্রেপ্তার এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার, ওসি ডিআইজি কার্যালয়ে সংযুক্ত
আইন ও অপরাধ

নাটোরের গুরুদাসপুরে শাকিল হত্যা মামলা: গ্রেপ্তার এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার, ওসি ডিআইজি কার্যালয়ে সংযুক্ত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার কর…

গোপালগঞ্জের সদরে ১২ বছরের মুহিন হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
আইন ও অপরাধ

গোপালগঞ্জের সদরে ১২ বছরের মুহিন হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ১২ বছর বয়সী শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপ…

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ জানানো সাথী আক্তার ৫০০ টাকার বন্ডে জামিন পেলেন
আইন ও অপরাধ

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ জানানো সাথী আক্তার ৫০০ টাকার বন্ডে জামিন পেলেন

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আ…

আইন ও অপরাধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৮ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম…