জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৯ অক্টোবর, শেষ ২৬ নভেম্বর
অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ২০ গ্রেডে মোট ৯৫টি পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের মধ্যে রয়েছে সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা। আগ্রহীরা ওই সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।


