…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পোশাকের ভেতরে সেলাই করে লুকানো ১২ কেজি সোনার পেস্ট: শাহজালাল বিমানবন্দরে আটক দুই নারী, মূল্য ২৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
পোশাকের ভেতরে সেলাই করে লুকানো ১২ কেজি সোনার পেস্ট: শাহজালাল বিমানবন্দরে আটক দুই নারী, মূল্য ২৪ কোটি টাকা
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই নারী যাত্রীর কাছ থেকে ১২ কেজি সোনার পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই দুই যাত্রীকে আটক করা হয়। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা কাস্টমস হাউস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেন লিউন ও মো শিয়াও ইউ নামের দুই নারী যাত্রী ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে লাগেজ বেল্ট এলাকায় পৌঁছালে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকানো নরম হলুদ রঙের সোনার পেস্ট পাওয়া যায়।

পরে এসব সোনার পেস্ট জব্দ করা হয়। এর মোট ওজন ১২ কেজি। প্রাথমিক পরীক্ষায় জব্দ করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, জব্দ করা সোনা ও আটক দুই নারী যাত্রীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো ১২ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ২৪ কোটি টাকা
আইন ও অপরাধ

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো ১২ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ২৪ কোটি টাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার …

আইন ও অপরাধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৮ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম…

মিরপুর-১-এ উচ্ছেদের এক ঘণ্টা পরই আবার ফুটপাতে দোকান, পৌনে ৩টায় ফের ডিএনসিসির অভিযান
আইন ও অপরাধ

মিরপুর-১-এ উচ্ছেদের এক ঘণ্টা পরই আবার ফুটপাতে দোকান, পৌনে ৩টায় ফের ডিএনসিসির অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই আবার ফুটপাতে দোকান বসানোর প্রস্তুতি নেন হকাররা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ট…

কলাবাগানে ও লেভেল ছাত্রীর মৃত্যু মামলা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, পরের তারিখ ২৫ নভেম্বর
আইন ও অপরাধ

কলাবাগানে ও লেভেল ছাত্রীর মৃত্যু মামলা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ, পরের তারিখ ২৫ নভেম্বর

ঢাকার কলাবাগানে বন্ধুর বাসায় মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেল ছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ হয়েছে। পুলিশ ব্যুরো অব ইন…