তেল আবিবে ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে ইসরায়েলিদের সমাবেশ
ইসরায়েলের তেল আবিবে ইহুদি-আরব যৌথ সরকার গঠনের দাবিতে সমাবেশ করেছেন ইসরায়েলিরা। মঙ্গলবারের নির্বাচনে দেশটির আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো বড় সাফল্য পাওয়ার পর এই সমাবেশ হয়।
নির্বাচনের প্রাথমিক হিসাব অনুযায়ী, আরবদের দুটি প্রধান দল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে প্রায় ১৯টি আসন পেতে যাচ্ছে।
এই আসনসংখ্যা পেলে সরকার গঠনে কারা নেতৃত্ব দেবে, সেই প্রশ্নে দল দুটির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তেল আবিবের সমাবেশ থেকে ইহুদি ও আরব উভয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে গঠিত সরকারের দাবি তোলা হয়।



