ওয়ালটনে ই-বাইক সার্ভিস টেকনিশিয়ান পদে ১০ জনের নিয়োগ, আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ই-বাইক সার্ভিস টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জেএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণি পাস। প্রার্থীকে ই-বাইকের সম্পূর্ণ পরিদর্শন, ত্রুটি নির্ণয় ও মেরামত কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।
অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র কারখানায়। এই পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
কর্মস্থল দেশের যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বিমা ও মুনাফার অংশ পাবেন। এ ছাড়া ওভারটাইম ভাতা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।


