…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা, অভিযুক্ত পলাতক
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ সালাহ উদ্দিন দিপু।

ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়ে অভয়নগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সোমবার দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের বাথরুমে যায় সে। ওই সময় স্কুলের শিক্ষক, বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন বাথরুমে প্রবেশ করে তাঁর মেয়ের ওপর নির্যাতন চালান বলে বাবার অভিযোগ।

বাবা জানান, মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে যেতে চাপ দেয় তার মা। এ সময় মেয়ে তার ওপর হওয়া নির্যাতনের কথা জানায়। পরে তার জখম দেখে স্বজনরা দ্রুত পুলিশকে খবর দেন।

মঙ্গলবার ইউএনও শেখ সালাহ উদ্দিন দিপু ও অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনাস্থলে যান এবং মেয়েটির সঙ্গে কথা বলেন।

এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অভয়নগর থানায় শিক্ষক ইমরান হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নূরুজ্জামান গণমাধ্যমকে জানান, একজন নারী পুলিশ সদস্য ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন। তিনি জানান, ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক ইমরান হোসেনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

শিক্ষা বিভাগের আরও খবর

দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, দক্ষতার ঘাটতিই বড় কারণ
শিক্ষা

দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, দক্ষতার ঘাটতিই বড় কারণ

দেশে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সনদ হাতে নিয়ে কর্মজীবনে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু শুধু ডিগ্রি অর্জন করলেই চাকরি মেলে না — অনেকেরই…

২৪ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে যাবে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই, মাধ্যমিকের বই ডিসেম্বরের শেষ সপ্তাহে
শিক্ষা

২৪ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে যাবে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই, মাধ্যমিকের বই ডিসেম্বরের শেষ সপ্তাহে

নতুন বছরের প্রথম দিন নয়, এবার আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার…

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ১১ হলে একটি করে ডিপ ফ্রিজ দিল রাকসুর শিবির প্যানেল
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ১১ হলে একটি করে ডিপ ফ্রিজ দিল রাকসুর শিবির প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলের প্রতিটিতে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) বি…