…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন হতে পারে আগামী বছরের নভেম্বরে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন হতে পারে আগামী বছরের নভেম্বরে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বহু প্রতীক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজ ২০২৭ সালের নভেম্বরে উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে তিস্তা ইস্যু নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের টেকনিক্যাল পর্যায়ে কথা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কারিগরি কমিটি কাজ করছে। আমরা তিস্তার ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। অর্থমন্ত্রী ফিরে আসলেই আমরা হয়তো এর অনুমোদন পেয়ে যাব।’

প্রকল্পের নিখুঁত পরিকল্পনার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘সিইজিআইএস, নদী কমিশনের কর্মকর্তা ও বুয়েটের বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়া থেকেও আমরা পরামর্শ নিচ্ছি। সব পরামর্শের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করা হবে। কোন পদ্ধতিতে কাজ করলে এখানকার মানুষ সবচেয়ে বেশি সুফল পাবেন, তা নিশ্চিত করতেই এই ডিপিপি তৈরি করতে আরো ৮-৯ মাস সময় লাগবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘এই মেগা প্রকল্পের মাধ্যমে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর—এই পাঁচটি জেলার প্রায় তিন কোটি মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।’

মহেন্দ্রনগর নিষ্কাশন খালটির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আসছেন এবং তাঁকে দিয়েই দৃষ্টিনন্দন এই খালটির উদ্বোধন করানো হবে। এর ফলে এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি সেচ সুবিধা পাবেন। খালের দুই ধারে বৃক্ষরোপণ করা হবে, যা নতুন লালমনিরহাটের দ্বার উন্মোচন করবে।’

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সুনীল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রাজনীতি বিভাগের আরও খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক, সিসি ও বডি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক, সিসি ও বডি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে …

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, অনিয়মের কোনো প্রমাণ মেলেনি: সিইসি

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বল…

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে: ডাব প্রতীকের এজেন্ট নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে; বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।…

ভোট শুরুর আধা ঘণ্টা আগে স্থগিত গাজীপুর প্রেস ক্লাবের নির্বাচন, প্রার্থীদের ক্ষোভ
রাজনীতি

ভোট শুরুর আধা ঘণ্টা আগে স্থগিত গাজীপুর প্রেস ক্লাবের নির্বাচন, প্রার্থীদের ক্ষোভ

ভোটগ্রহণ শুরুর মাত্র আধা ঘণ্টা আগে গাজীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নির্বাচন কমি…