…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যা, লতব্দীতে ইটভাটা থেকে ফেরার পথে হামলা

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যা, লতব্দীতে ইটভাটা থেকে ফেরার পথে হামলা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তওবা নামে ছয় বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হন তার বাবা গোলাপ হোসেন (৩৮)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে বাবা ও মেয়ের ওপর হামলা হয়। কী কারণে তাদের ওপর হামলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি কেউ।

এলাকাবাসী জানান, নিহত গোলাপ হোসেনের বাড়ি লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে। তবে তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করতেন বলে এলাকাবাসী জানান।

বুধবার বিকেলে ছয় বছরের মেয়ে তওবাকে নিয়ে বাবার সঙ্গে দেখা করতে ওই ইটভাটায় যান গোলাপ হোসেন। সেখান থেকে ফেরার পথে বাবা ও মেয়ের ওপর হামলা হয়।

এ সময় তাদের দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে শিশু তওবার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত হন গোলাপ হোসেন।

পরে আহত গোলাপ হোসেনকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্বদেশ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মো. আলাউদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঢাকার মণিপুরিপাড়ায় বাবাকে ভিডিও কলে বাঁচার আকুতির পর গৃহবধূ বর্ষার মৃত্যু, যৌতুকের অভিযোগে স্বামী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঢাকার মণিপুরিপাড়ায় বাবাকে ভিডিও কলে বাঁচার আকুতির পর গৃহবধূ বর্ষার মৃত্যু, যৌতুকের অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীর মণিপুরিপাড়ায় জুমরাতুন নেছা বর্ষা (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবার কাছে ভিডিও …

সাভারে রানা প্লাজা ধসের নকশাবহির্ভূত ভবন মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর
আইন ও অপরাধ

সাভারে রানা প্লাজা ধসের নকশাবহির্ভূত ভবন মামলায় যুক্তিতর্ক ১০ ডিসেম্বর

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধ…

আইন ও অপরাধ

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক পৌর মেয়র নাসিব সাদিক নোভা গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম ন…

বেনজীর আহমেদের দুর্নীতি মামলায় ৩৪ সাক্ষীর জবানবন্দি শেষ, পরবর্তী সাক্ষ্য ৫ নভেম্বর
আইন ও অপরাধ

বেনজীর আহমেদের দুর্নীতি মামলায় ৩৪ সাক্ষীর জবানবন্দি শেষ, পরবর্তী সাক্ষ্য ৫ নভেম্বর

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের বড় অংশ শেষ হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আরও ১২ জন সাক্ষ্য…