…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

১৩ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে ফুটসাল মাঠ, ঢাকায় এক বছরে অগ্রগতির আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১৩ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে ফুটসাল মাঠ, ঢাকায় এক বছরে অগ্রগতির আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ঢাকায় খেলার মাঠের সংকট নিরসনে এক বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আনার আশা করছে সরকার। এ জন্য রাজধানীসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল গ্রাউন্ড তৈরির নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে এসব মাঠ নির্মাণ করা হবে।

তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় খালি পড়ে থাকা জায়গা চিহ্নিত করে সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করার চেষ্টা চলছে। এ বিষয়ে গৃহায়ন ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। উত্তরা তৃতীয় পর্বে ২৭টির বেশি মাঠ রয়েছে এবং পূর্বাচলের মাঠের জায়গা নিয়েও আলোচনা চলছে।

আমিনুল হক বলেন, এই উদ্যোগে শুধু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নয়, স্থানীয় সরকার, গৃহায়ন, ভূমি, পানিসম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও একসঙ্গে কাজ করছে।

আবাসন প্রকল্পে খেলার মাঠ দেখিয়ে ফ্ল্যাট বিক্রির পর সেখানে ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাঠের জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। জায়গাগুলো শনাক্ত করে দখলমুক্ত করার চেষ্টা করা হবে এবং মাঠ বুঝে নিয়ে বেড়া দিয়ে সংস্কারের পর সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

একই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা আপাতত স্থগিত করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে বাদ দেওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনসহ ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় সরকার। আশরাফুল বাদ পড়লেও ভবিষ্যতে আবার অন্তর্ভুক্ত হতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

নভেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের টিকিটের দাম নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব একটি প্রতিষ্ঠানকে দিয়েছে, দাম বেশি নির্ধারণ করা হয়েছে বলে তিনিও শুনেছেন এবং এ বিষয়ে আলোচনার পর পুনর্বিবেচনার সুযোগ আছে কি না জানানো হবে।

খেলা বিভাগের আরও খবর

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশের পুরুষ রিকার্ভ দল, ফাইনালে হারল কাজাখস্তান
খেলা

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশের পুরুষ রিকার্ভ দল, ফাইনালে হারল কাজাখস্তান

ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানক…

মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেলেন লিটন, কিপিংয়ে জাকের আলী
খেলা

মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেলেন লিটন, কিপিংয়ে জাকের আলী

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে বলের আঘাতে চোট পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।…

বৃষ্টির পর মিরপুরে তাইজুলের জোড়া আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ
খেলা

বৃষ্টির পর মিরপুরে তাইজুলের জোড়া আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টি আর আলোকস্বল্পতায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জ্বলে উঠলেন বাংলাদেশের স্পিনাররা। তাদের ঘূর্ণিতে …