…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশের পুরুষ রিকার্ভ দল, ফাইনালে হারল কাজাখস্তান

নিজস্ব প্রতিবেদক
ইরাকে এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতল বাংলাদেশের পুরুষ রিকার্ভ দল, ফাইনালে হারল কাজাখস্তান
ছবি: সংগৃহীত

ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আর্চাররা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেন আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। দলের কোচের দায়িত্বে রয়েছেন মার্টিন ফ্রেডরিক।

ফাইনালে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০–৫৩ পয়েন্টে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফিরা।

তবে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তারা। দ্বিতীয় সেটে ৫৫–৫৪ পয়েন্টে জয়ের পর তৃতীয় সেটে ৫৫–৫২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

চতুর্থ সেটেও ৫২–৫১ পয়েন্টে জয় তুলে নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ। চার সেটের লড়াই শেষে ফল দাঁড়ায় ৬–২ সেট পয়েন্ট।

শুরুতে পিছিয়ে পড়েও ধারাবাহিক পারফরম্যান্স ও দলীয় সমন্বয়ে জয় নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।

বাংলাদেশ আর্চারি ফেডারেশন স্বর্ণজয়ী দলের আর্চার, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে। ফেডারেশনের আশা, আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য দেশের আর্চারদের আরও ভালো করতে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে সাফল্যের পথ সুগম করবে।

খেলা বিভাগের আরও খবর

সেঞ্চুরির পরও আক্ষেপ সাদমানের: ‘রান ৪৫০-৫০০ হতে পারত’
খেলা

সেঞ্চুরির পরও আক্ষেপ সাদমানের: ‘রান ৪৫০-৫০০ হতে পারত’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম। তবে ব্যক্তিগত অর্জনের পরও স্বস্তিতে নেই বাংলাদেশের বাঁহাতি এই ওপ…

মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেলেন লিটন, কিপিংয়ে জাকের আলী
খেলা

মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেলেন লিটন, কিপিংয়ে জাকের আলী

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে বলের আঘাতে চোট পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।…

বৃষ্টির পর মিরপুরে তাইজুলের জোড়া আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ
খেলা

বৃষ্টির পর মিরপুরে তাইজুলের জোড়া আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টি আর আলোকস্বল্পতায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জ্বলে উঠলেন বাংলাদেশের স্পিনাররা। তাদের ঘূর্ণিতে …