…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, খালাস পাঁচজন

নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, খালাস পাঁচজন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে যথাক্রমে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অন্য দুই আসামির মধ্যে মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জয়নাল আবেদীনকে (৫৫) এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, আলী ইসলাম ও নাজমিন বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জের ধরে সৎভাই ও তাঁর স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাবানা বেগমকে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেটে রায়হান হত্যার রায়ে সন্তুষ্ট মা সালমা বেগম, চান এসআই আকবরের মৃত্যুদণ্ড কার্যকর
সিলেট বিভাগ

সিলেটে রায়হান হত্যার রায়ে সন্তুষ্ট মা সালমা বেগম, চান এসআই আকবরের মৃত্যুদণ্ড কার্যকর

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার মৃত্যুদণ্ড এবং অন্য পাঁচ আসামির বিভিন…

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিককে মারধরের পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা ব্যাহত
সিলেট বিভাগ

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিককে মারধরের পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা ব্যাহত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন দুই সা…

সিলেট বিভাগ

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা: সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা, জড়িতদের গ্রেফতার দাবি

সিলেটের ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।…

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন, এসেছেন ১২ দেশের ৩৫০ বিজ্ঞানী-গবেষক
সিলেট বিভাগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন, এসেছেন ১২ দেশের ৩৫০ বিজ্ঞানী-গবেষক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন। টেকসই ক…