…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এ প্রকল্পকে ঘিরে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তাকে নিয়ে আজ দেশে-বিদেশে নানা কথা হচ্ছে। এ পরিস্থিতিতে কোনো অপশক্তি যদি তাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিস্তাকে ঘিরে আরও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইতোমধ্যে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট নথিতে স্বাক্ষর করেছেন।

তিনি জানান, অর্থমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে স্বাক্ষর করলে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির জন্য বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এ প্রক্রিয়ায় প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এরপর শুরু হবে দরপত্র প্রক্রিয়া।

এসব ধাপ সম্পন্ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত ফল: সব ১৮৫ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোটে বিজয়ী, জামায়াতের দেলাওয়ার পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত ফল: সব ১৮৫ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোটে বিজয়ী, জামায়াতের দেলাওয়ার পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব ১৮৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। ধানে…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৫৪ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোটে এগিয়ে, জামায়াত প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৩১
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৫৪ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোটে এগিয়ে, জামায়াত প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৩১

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে…

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে কেন্দ্রের সামনে জামায়াত সমর্থকদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে একটি ভোটকেন্দ্রের সামনে সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকেরা। বৃহস্পতি…

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি চাইল জামায়াত
রাজনীতি

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি চাইল জামায়াত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় আইনশৃঙ্খ…