…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে কেন্দ্রের সামনে জামায়াত সমর্থকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে একটি ভোটকেন্দ্রের সামনে সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটি নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর কাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। স্থানীয় সংবাদকর্মী আলমগীর হোসেন জানান, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফলের তালিকা প্রকাশ করা হয়।

আলমগীর হোসেন আরও জানান, এরপর ভোটগ্রহণ কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কেন্দ্র থেকে বের হওয়ার সময় জামায়াতের কর্মী-সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবিতে তাঁদের গাড়ি থামিয়ে সড়ক অবরোধ করেন।

ওই কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ হাজার ১৩০ ভোট। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৪১৪ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৮৭৫ জন।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ওই কেন্দ্রে ভোট গণনা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারের ভাষায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজনীতি বিভাগের আরও খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত ফল: সব ১৮৫ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোটে বিজয়ী, জামায়াতের দেলাওয়ার পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত ফল: সব ১৮৫ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোটে বিজয়ী, জামায়াতের দেলাওয়ার পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব ১৮৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। ধানে…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৫৪ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোটে এগিয়ে, জামায়াত প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৩১
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৫৪ কেন্দ্রে বিএনপির মির্জা ফয়সল ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোটে এগিয়ে, জামায়াত প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৩১

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে…

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজনীতি

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা হলে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এ প্রকল্পকে ঘিরে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশ…

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি চাইল জামায়াত
রাজনীতি

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি চাইল জামায়াত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় আইনশৃঙ্খ…