…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ইস্ট ওয়েস্টের সেমিনারে তথ্য উপদেষ্টা: বয়স্কদের সঠিক তথ্য বাছাইয়ে সহায়তায় এগিয়ে আসতে হবে তরুণদের

নিজস্ব প্রতিবেদক
ইস্ট ওয়েস্টের সেমিনারে তথ্য উপদেষ্টা: বয়স্কদের সঠিক তথ্য বাছাইয়ে সহায়তায় এগিয়ে আসতে হবে তরুণদের
ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস’ শীর্ষক এক সেমিনার ও বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনেসকো ঢাকা অফিস ও মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’-এর যৌথ সহযোগিতায় বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা (এমআইএল) সপ্তাহ ২০২৬-এর দেশব্যাপী উদ্‌যাপনের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে বর্তমান সরকার কঠোর নিয়ন্ত্রণের চেয়ে জনগণকে শিক্ষিত এবং সচেতন করার দিকে অগ্রাধিকার দিচ্ছে।

তরুণদের চেয়ে বয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল তথ্য বেশি প্রভাবিত করে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বয়স্কদের সঠিক তথ্য নির্বাচনে সহায়তা করতে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’ বাংলাদেশের প্রতিনিধি আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. দিলারা বেগম। প্রবন্ধ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।

সেমিনার শেষে সপ্তাহব্যাপী মিডিয়া লিটারেসি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষা বিভাগের আরও খবর

গাজীপুরায় শিক্ষার্থী আহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি
শিক্ষা

গাজীপুরায় শিক্ষার্থী আহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি

গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে…

হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ
শিক্ষা

হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষায় প্রতিবছর ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে। স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায় পর্যন্ত এসব বৃত…

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ

সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, শিক্ষকের কাছে শিখছে কিংবা বিশ্ববিদ্যালয়ে নিজের ভবিষ্যৎ গড়ছে—অভিভাবকেরা চান প্রতিটি জায়গায় সে নিরাপদ থাকুক।…

শিক্ষা

জাপানের ও-সোজি মডেলে ঢাকার ২১ স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ পাইলট প্রকল্প শুরু

জাপানের ‘ও-সোজি’ দর্শনের আলোকে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচ…