…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষায় প্রতিবছর ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে। স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায় পর্যন্ত এসব বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে হাঙ্গেরির একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এসব তথ্য জানানো হয়। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর কার্যালয়ে।

সাক্ষাতে দিল্লিস্থ হাঙ্গেরি দূতাবাসের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কাউন্সেলর ড. ডায়ানা ডাচি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে প্রতিবছর স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায় পর্যন্ত ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে। তিনি আরও জানান, হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৬০টিরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

ড. ডায়ানা ডাচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে হাঙ্গেরির আগ্রহের কথা জানান। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, গবেষণাপত্র প্রকাশ এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও ওয়েবিনার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি অনুষদ ও বিভাগ পর্যায়েও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে হাঙ্গেরির কনস্যুলেট অফিসের চিফ অব স্টাফ মো. সুলতানুল আরেফিন। সাক্ষাতে উভয় পক্ষ আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানো এবং শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ

সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, শিক্ষকের কাছে শিখছে কিংবা বিশ্ববিদ্যালয়ে নিজের ভবিষ্যৎ গড়ছে—অভিভাবকেরা চান প্রতিটি জায়গায় সে নিরাপদ থাকুক।…

শিক্ষা

জাপানের ও-সোজি মডেলে ঢাকার ২১ স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ পাইলট প্রকল্প শুরু

জাপানের ‘ও-সোজি’ দর্শনের আলোকে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচ…

শিক্ষা

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে ১৫০ শিশুর পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে শিশুদের জলবায়ু বিপর্যয় বিষয়ে সচেতন করতে ‘পাখি ও ঔষধি গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি’ শীর্ষক পোস্টার প্রদর…

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান
শিক্ষা

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশ্ব…