…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পাবনার পুষ্পপাড়া হাটে ইজারা বিরোধে গুলিতে ইজারাদারসহ দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক
পাবনার পুষ্পপাড়া হাটে ইজারা বিরোধে গুলিতে ইজারাদারসহ দুজন নিহত
ছবি: সংগৃহীত

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজি, বয়স ৫৫ বছর, ও তাঁর সহযোগী রিপন হোসেন, বয়স ৫০ বছর। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজি তাঁর সহযোগীদের নিয়ে হাটে তাঁদের অফিসকক্ষে বসেছিলেন।

এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাঁদের ওপর গুলি বর্ষণ করে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজি ও তাঁর সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রাথমিক তথ্যমতে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর গুলি বর্ষণ করে। দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ আরও তদন্ত করছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারবেন বলে তিনি জানান।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ছুরিকাঘাতের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে…

কুষ্টিয়ায় ছয়জন হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের রায়ে স্বস্তি শহীদ পরিবারে
আইন ও অপরাধ

কুষ্টিয়ায় ছয়জন হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের রায়ে স্বস্তি শহীদ পরিবারে

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতি…

খিলগাঁওয়ের গোড়ানে মুদিদোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ২৯০০ পিসসহ গ্রেপ্তার এক
আইন ও অপরাধ

খিলগাঁওয়ের গোড়ানে মুদিদোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ২৯০০ পিসসহ গ্রেপ্তার এক

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কাজী ছানাউল্লাহ নামে এক ব্যক্তিকে …

নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবার নিরাপত্তা সংকটে, টহল জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের
আইন ও অপরাধ

নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবার নিরাপত্তা সংকটে, টহল জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

নাটোরের গুরুদাসপুর উপজেলার নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের (৩২) পরিবার নিরাপত্তা সংকটে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন…