…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিল ট্রাইব্যুনাল-২

নিজস্ব প্রতিবেদক
গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিল ট্রাইব্যুনাল-২
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আদালত এই আদেশ দেয়।

আদালতে সময়ের আবেদনটি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

শুনানি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। ওই হামলায় তিনজন নিহত হন।

এই ঘটনায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল গোলাপকে এই মামলায় গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল-২।

আবদুস সোবহান মিয়া গোলাপ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘ সময় সচিব পদমর্যাদায় শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সরকারের পতনের পর ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেই রয়েছেন।

এখন তদন্ত সংস্থাকে নির্ধারিত ৬ জানুয়ারির মধ্যে গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

বরগুনায় পাঁচ দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী অভিভাবকের জিম্মায়, গ্রেপ্তার ২৬ মাদক কারবারি

বরগুনা জেলার বিভিন্ন থানা এলাকায় পাঁচ দিনে ৫২৯টি অভিযান চালিয়েছে গোয়েন্দা (ডিবি) শাখা ও জেলা পুলিশ। মাদক ও অপরাধমুক্ত করার উদ্দেশ্যে পরিচালিত এসব অ…

গুলিস্তানে দুই দফা অভিযানে জিরো পয়েন্ট থেকে ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক-ফুটপাত দখলমুক্ত
আইন ও অপরাধ

গুলিস্তানে দুই দফা অভিযানে জিরো পয়েন্ট থেকে ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক-ফুটপাত দখলমুক্ত

ঢাকার গুলিস্তানে আবারও রাস্তা ও ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকা…

ময়মনসিংহে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনিরুলসহ গ্রেপ্তার ৫
আইন ও অপরাধ

ময়মনসিংহে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনিরুলসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহ নগরীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও তাঁর চার সঙ্গীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পু…

আইন ও অপরাধ

চট্টগ্রামের সদরঘাটে দস্যুতার পর হত্যার মামলায় যুবক রিফাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় দস্যুতার পর সংঘটিত একটি হত্যা মামলায় মো. রিফাত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোব…