…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল ওয়াহিদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন নাসির মিয়া, গিয়াস মিয়া, বিল্লাল মিয়া ও দুলাল মিয়া।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। রায়ে অন্য দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মুহিবুর রহমানকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং জয়নাল মিয়াকে এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগম। এ ছাড়া মামলার তিন আসামি ফারুক মিয়া, ছরুক মিয়া ও রাজা মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জের ধরে সৎভাই ও তাঁদের স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নাল মিয়ার স্ত্রী সাবানা বেগমকে (৩০) হত্যা করেন।

ওই ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করা হলো।

আদালতের নির্দেশ অনুযায়ী, দণ্ডিত আসামিদের কাছ থেকে আদায় করা অর্থদণ্ডের পুরো টাকা নিহতের পরিবারের সদস্যদের দেওয়া হবে।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেটে রায়হান হত্যার রায়ে সন্তুষ্ট মা সালমা বেগম, চান এসআই আকবরের মৃত্যুদণ্ড কার্যকর
সিলেট বিভাগ

সিলেটে রায়হান হত্যার রায়ে সন্তুষ্ট মা সালমা বেগম, চান এসআই আকবরের মৃত্যুদণ্ড কার্যকর

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার মৃত্যুদণ্ড এবং অন্য পাঁচ আসামির বিভিন…

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিককে মারধরের পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা ব্যাহত
সিলেট বিভাগ

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিককে মারধরের পর ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা ব্যাহত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন দুই সা…

সিলেট বিভাগ

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা: সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা, জড়িতদের গ্রেফতার দাবি

সিলেটের ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।…

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন, এসেছেন ১২ দেশের ৩৫০ বিজ্ঞানী-গবেষক
সিলেট বিভাগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন, এসেছেন ১২ দেশের ৩৫০ বিজ্ঞানী-গবেষক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন। টেকসই ক…