…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

লন্ডনে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর পূর্ব লন্ডনের ১৩৫ কমার্শিয়াল রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহান চৌধুরীর পরিচালনায় সভাটি হয়। মাওলানা আব্দুল কুদ্দুসের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সভায় সাধারণ সম্পাদক শাহান চৌধুরী বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে শাখার ট্রেজারার সালেহ আহমেদ বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আর্থিক হিসাবসহ সংগঠনের সব কার্যক্রম অনুমোদিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মির্জা আসহাব বেগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের সাবেক চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপারসন খলিল আহমেদ কবীর, সেন্ট্রাল জয়েন্ট ট্রেজারার মো. ইসবাহ উদ্দিন, কাউন্সিলর ফয়জুর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমেদ, সাবেক কেন্দ্রীয় মেম্বারশিপ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সদস্য এম এ গফুর, কেন্দ্রীয় মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুঠি এবং সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মো. আবুল মিয়া।

অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার জাকির হোসেন এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের হাউজিং আইনজীবী নাজমুল হক। এ ছাড়া বক্তব্য দেন সাউথ ইস্ট রিজিওনের ভাইস চেয়ারম্যান মিসবাহ কামাল এবং এসেক্স শাখার সেক্রেটারি শাহ সাজিদুর রহমান।

ইস্ট লন্ডন শাখার পক্ষ থেকে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আহবাব মিয়া, মুজির উদ্দিন, আলহাজ ফারুক মিয়া, ফারুক মিয়া জিলু, কাজী তাজ উদ্দিন আহমেদ ও মোখতার আহমেদ।

এ সময় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক ম্যাক্সিম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মির্জা আবুল কাশেম, মেম্বারশিপ সেক্রেটারি আমীর হোসাইন, যুগ্ম ট্রেজারার নুর আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়ালিদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক আশরাফ হোসেন চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিক এ রহমান অলি, জগলুল খান, দিলবর আলী, মো. নাজমুল হক, রফিক আহমেদ, আব্দুল কাদির, জাহিদ মিয়া, আব্দুল আওয়াল, ইকবাল আহমেদ, লুৎফুর রহমান, ফয়েজ আহমেদ, আলী আহমেদ তালহা ও হাফিজ চৌধুরীও অনুষ্ঠানে ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

মালদ্বীপের মালেতে কেক কাটা ও দোয়া মাহফিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোব…

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরও পাঁচজনের পরিচয় শনাক্ত, মরদেহ আসছে শনিবার সকালে
প্রবাস

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরও পাঁচজনের পরিচয় শনাক্ত, মরদেহ আসছে শনিবার সকালে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরও পাঁচজনের মরদেহ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বা…

বাংলাদেশ থেকে বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি ‘সত্য নয়’, বলল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রবাস

বাংলাদেশ থেকে বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি ‘সত্য নয়’, বলল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে জাপান সরকার বছরে এক লাখ কর্মী নেবে—দেশের কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণ…

সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের দাবি প্রেসক্লাবের সামনের সমাবেশে: কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি
প্রবাস

সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের দাবি প্রেসক্লাবের সামনের সমাবেশে: কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি

সৌদি আরবে বাংলাদেশিসহ প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন, মৃত্যুদণ্ড ও শিরশ্ছেদ বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ও…