বাংলাদেশ থেকে বছরে ১ লাখ কর্মী নেওয়ার দাবি ‘সত্য নয়’, বলল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে জাপান সরকার বছরে এক লাখ কর্মী নেবে—দেশের কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি নাকচ করে দিয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে রাজি হয়েছে জাপান সরকার। তাঁর ভাষায়, এই দাবির কোনো সত্যতা নেই।
কিতামুরা তোশিহিরো আরও জানিয়েছেন, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনাতেও এ ধরনের কোনো বিষয় ছিল না।
এ বিষয়ে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুই দেশের শীর্ষ বৈঠকের বিবরণ দেখার পরামর্শ দিয়েছেন তিনি।



