…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জাপানের সহযোগিতায় মাতারবাড়ি বন্দর ভারতের করিডোর হবে, অভিযোগ জাগপা নেতা রাশেদ প্রধানের

নিজস্ব প্রতিবেদক
জাপানের সহযোগিতায় মাতারবাড়ি বন্দর ভারতের করিডোর হবে, অভিযোগ জাগপা নেতা রাশেদ প্রধানের
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহৃত হবে। তাঁর ভাষায়, বিএনপি 'মোদি সরকারের সাথে দেশ বিক্রির চুক্তি করেছে'।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে 'ভারতে মুসলিম নিধন ও মসজিদ আক্রান্তের প্রতিবাদে' জাগপা আয়োজিত পল্টনে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, 'বাংলাদেশ ও জাপানের মধ্যে হওয়া সহযোগিতা চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তি করে বাংলাদেশ-জাপান, আর স্বাগত জানায় ভারত। দেশবাসীর বুঝতে আর বাকি নেই, জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহৃত হবে। প্রকারান্তরে মোদি সরকারের সাথে দেশ বিক্রির চুক্তি করেছে বিএনপি।'

তিনি আরও অভিযোগ করেন, 'ভারতের আবদার রক্ষা করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দিয়েছে বিএনপি। মেট্রোরেল প্রকল্পের সব কাজ পেয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী নাটকীয় স্টেটমেন্ট দিলেও বাস্তবে ঠিকই সমঝোতা করে চলেছে।'

আসাম ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়েছে অভিযোগ করে রাশেদ প্রধান বলেন, 'আল্লাহর ঘর পবিত্র মসজিদ ভেঙে ফেলা হয়েছে। গোটা ভারতে মাইকে আজান দেওয়ায় ও নামাজ পড়ায় বাধা দেওয়া হচ্ছে। মুসলিম নারীদের হিজাবকে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে, মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার বাতিল করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'গরু পাচারকারীর অপবাদে মুসলিমদের বাছাই করে হাঁটুর নিচে গুলি করে পঙ্গু বানানো হচ্ছে, মুসলিমদের পুশ-ইন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যে ভারত আমাদের সম্প্রীতির সবক দেয়, তারা নিজ দেশে উগ্র হিন্দুত্ববাদের রূপ ধারণ করে মুসলিম নিধনে লিপ্ত।'

সমাবেশটি সঞ্চালনা করেন জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী। এতে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, ধর্মবিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিয়ান শরীফ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ দলের অন্যান্য নেতা।

রাজনীতি বিভাগের আরও খবর

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াঁজো করছে, ঝিনাইদহে বললেন রাশেদ খান
রাজনীতি

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াঁজো করছে, ঝিনাইদহে বললেন রাশেদ খান

ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (৩০ অক্ট…

ভোটের লড়াই শেষে ফুলের তোড়া নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় ঠাকুরগাঁও-১–এর নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিন
রাজনীতি

ভোটের লড়াই শেষে ফুলের তোড়া নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় ঠাকুরগাঁও-১–এর নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও: নির্বাচনি লড়াই শেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত হিসাবে জামানত হারালেন তিন প্রার্থী, সর্বনিম্ন ভোট মাত্র ৪৫০
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত হিসাবে জামানত হারালেন তিন প্রার্থী, সর্বনিম্ন ভোট মাত্র ৪৫০

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি তারা কেউই।…