…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াঁজো করছে, ঝিনাইদহে বললেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াঁজো করছে, ঝিনাইদহে বললেন রাশেদ খান
ছবি: সংগৃহীত

ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াত ভারতকে আওয়ামী লীগের মতো তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলেও তিনি দাবি করেন।

ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয় প্রসঙ্গে রাশেদ খান বলেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রি মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে তারা সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল খুলনা বিভাগের মানুষ তাদের লাল কার্ড দেখাবে। ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য বিভাগের চেয়ে সবচেয়ে দুর্বল লংমার্চ হবে খুলনা বিভাগে। আওয়ামী লীগের ভয়ে তারা গোপালগঞ্জে পথসভা করছে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

ভোটের লড়াই শেষে ফুলের তোড়া নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় ঠাকুরগাঁও-১–এর নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিন
রাজনীতি

ভোটের লড়াই শেষে ফুলের তোড়া নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় ঠাকুরগাঁও-১–এর নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও: নির্বাচনি লড়াই শেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্…

জাপানের সহযোগিতায় মাতারবাড়ি বন্দর ভারতের করিডোর হবে, অভিযোগ জাগপা নেতা রাশেদ প্রধানের
রাজনীতি

জাপানের সহযোগিতায় মাতারবাড়ি বন্দর ভারতের করিডোর হবে, অভিযোগ জাগপা নেতা রাশেদ প্রধানের

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন …

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত হিসাবে জামানত হারালেন তিন প্রার্থী, সর্বনিম্ন ভোট মাত্র ৪৫০
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের চূড়ান্ত হিসাবে জামানত হারালেন তিন প্রার্থী, সর্বনিম্ন ভোট মাত্র ৪৫০

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পাননি তারা কেউই।…