…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ: দ্রব্যমূল্যের পেছনে সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত দামের এলপিজি মিলছে না

নিজস্ব প্রতিবেদক
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ: দ্রব্যমূল্যের পেছনে সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত দামের এলপিজি মিলছে না
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পেছনে বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর সিন্ডিকেট ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যা জানার চেষ্টা করেছেন তাঁরা। এ সময় গ্যাসসংকট, এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত দাম, যানজট, ছিনতাই, ময়লার ভাগাড় ও জলাবদ্ধতার মতো সমস্যার কথা উঠে এসেছে।

তাঁর অভিযোগ, সরকারি নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার এলপিজি সিলিন্ডার কোথাও ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। গ্যাসসংকটের কারণে অনেককে লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহে এনসিপির নেতারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাঁদের সমস্যার কথা শুনেছেন। মানুষের বাসায় গ্যাস নেই; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও রাহাজানিতে দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসসংকটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং মানুষের নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশ ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসসংকট এবং এলপিজির অতিরিক্ত দামে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। তাঁর ভাষায়, ১ হাজার ৮০০ টাকার গ্যাসের সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

শুক্রবার বিকেল ৪টার পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে গণবিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাজানো হয় জাতীয় সংগীত। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। এতে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মাহমুদা মিতুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও সমাবেশে অংশ নেন।

সমাবেশ থেকে তোলা এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে — ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

ক্রসফায়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ: মারুফ

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পাল্টাপাল্টি বক্তব্যই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরকারের কার্যকর সমন্বয় নেই এবং বাহিনীটি সর…

চার দফা দাবিতে আজ বিকেলে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, থাকছেন নাহিদ-আখতার
রাজনীতি

চার দফা দাবিতে আজ বিকেলে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, থাকছেন নাহিদ-আখতার

চার দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল…

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
রাজনীতি

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়…

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিলেন হাইকোর্ট
রাজনীতি

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিলেন হাইকোর্ট

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে গত ২২ ফেব্রুয়ার…