…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

চার দফা দাবিতে আজ বিকেলে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, থাকছেন নাহিদ-আখতার

নিজস্ব প্রতিবেদক
চার দফা দাবিতে আজ বিকেলে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, থাকছেন নাহিদ-আখতার
ছবি: সংগৃহীত

চার দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে — ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

এ ছাড়া মানবাধিকার ও বাক্‌স্বাধীনতাবিরোধী সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করার দাবি জানিয়েছে দলটি। চতুর্থ দাবিতে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকরের কথা বলা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দাবিতে জনমত গড়ে তোলা এবং সরকারের কাছে দাবি আদায়ের লক্ষ্যে এ গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশস্থল পরিদর্শন শেষে তাঁরা দেশের সর্বস্তরের মানুষকে গণবিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

ক্রসফায়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্য সমন্বয়হীনতার প্রমাণ: মারুফ

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পাল্টাপাল্টি বক্তব্যই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরকারের কার্যকর সমন্বয় নেই এবং বাহিনীটি সর…

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর
রাজনীতি

দ্রব্যমূল্য ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে শুক্রবার শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়…

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিলেন হাইকোর্ট
রাজনীতি

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিলেন হাইকোর্ট

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে গত ২২ ফেব্রুয়ার…

সাভারে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ
রাজনীতি

সাভারে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ

ঢাকার সাভারে সাইমুন ইসলাম হৃদয় (২৭) নামের এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ আমলের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামু…