…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই বৈরী আবহাওয়ার মুখে পাথরঘাটার জেলেরা

নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই বৈরী আবহাওয়ার মুখে পাথরঘাটার জেলেরা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ পাওয়ার প্রত্যাশা থাকলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে তাঁদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

শুক্রবার পাথরঘাটার আকাশ ছিল মেঘলা। কয়েক দফা বৃষ্টির পাশাপাশি বয়ে গেছে দমকা হাওয়া।

আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যা আরও ঘনীভূত হতে পারে। বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলেকে ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। নিষেধাজ্ঞা শেষে সাগরে প্রচুর ইলিশ পাওয়ার আশায় নৌকা, ট্রলার ও জাল নিয়ে মাছ ধরতে ছুটেছেন তাঁরা। প্রত্যাশা ছিল, নিষেধাজ্ঞার সুফলে ইলিশের প্রাচুর্য বাড়বে এবং আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু সাগরে যাওয়ার শুরুতেই বৈরী আবহাওয়ায় সেই আশায় ভাটা পড়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ইলিশ মৌসুমেও বৈরী আবহাওয়ার কারণে জেলেদের মাছ ধরতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে অনেক সময় সাগরে যাওয়া সম্ভব হয়নি। এমনকি মাছ ধরতে গিয়ে এখনো অনেক জেলে নিখোঁজ রয়েছেন।

গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় জেলেরা সাগরে গেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ায় তাঁদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকলে কাঙ্ক্ষিত মাছ পাওয়া কঠিন হবে। একই সঙ্গে বাড়বে সাগরে জেলেদের নিরাপত্তাঝুঁকিও।

এদিকে সাগরে থাকা জেলেদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। বিশেষ করে গত মৌসুমে বৈরী আবহাওয়ায় জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। প্রিয়জনদের নিরাপদে ঘাটে ফেরার অপেক্ষায় দিন কাটছে উপকূলের এসব পরিবারের।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

গ্রিস ও তুরস্কে ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা, আন্তালিয়ায় টর্নেডোতে নিহত ৪
আবহাওয়া ও পরিবেশ

গ্রিস ও তুরস্কে ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা, আন্তালিয়ায় টর্নেডোতে নিহত ৪

আগামী কয়েক দিন দক্ষিণ-পূর্ব ইউরোপ ও তুরস্কের কিছু অংশে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস অব্যাহত থাকবে। অঞ্চলটিতে থাকা একটি নিম্নচাপের কারণে শক্তিশালী বজ…

আবহাওয়া ও পরিবেশ

ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বরে দাবানলের ধোঁয়ায় ৩,৫৬০ জনের মৃত্যুর হিসাব প্রতিবেদনে

খরায় সৃষ্ট দীর্ঘস্থায়ী দাবানলের বিষাক্ত ধোঁয়ায় গত মাসে ইন্দোনেশিয়ায় ৩,৫৬০ জনের মৃত্যু হয়েছে বলে একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে। খরার কারণে জ্ব…

ফরিদপুরসহ পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া ও পরিবেশ

ফরিদপুরসহ পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ওই অঞ্চলগ…

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা, নজরে বাংলাদেশও
আবহাওয়া ও পরিবেশ

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা, নজরে বাংলাদেশও

ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদ ভেঙে আকস্মিক বন্যা (গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা জিএলওএফ) হয়েছে। এতে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের বি…