…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ফরিদপুরসহ পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরসহ পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ওই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে।

ঢাকায় এ সময় উত্তর-পূর্ব বা উত্তর দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা, নজরে বাংলাদেশও
আবহাওয়া ও পরিবেশ

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ-আসামে সতর্কতা, নজরে বাংলাদেশও

ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদ ভেঙে আকস্মিক বন্যা (গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা জিএলওএফ) হয়েছে। এতে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের বি…

ছুটির দিনে ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আবহাওয়া ও পরিবেশ

ছুটির দিনে ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩০ অক্টোবর) দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজ…

প্লাস্টিকে ঢেকে যাচ্ছে সুন্দরবনের শ্বাসমূল, কমছে কাঁকড়া-শামুক; মাছের দেহেও মিলছে মাইক্রোপ্লাস্টিক
আবহাওয়া ও পরিবেশ

প্লাস্টিকে ঢেকে যাচ্ছে সুন্দরবনের শ্বাসমূল, কমছে কাঁকড়া-শামুক; মাছের দেহেও মিলছে মাইক্রোপ্লাস্টিক

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে প্লাস্টিক বর্জ্যে ঢেকে যাচ্ছে গাছের শ্বাসমূল। পরিত্যক্ত মাছ ধরার জাল ও পলিথিনে বাধাগ্রস্ত হচ্ছে নতুন চারার স্ব…

ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হওয়ার পর আন্দামান সাগরে নতুন লঘুচাপ, দুই দিন বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হওয়ার পর আন্দামান সাগরে নতুন লঘুচাপ, দুই দিন বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে যাওয়ার মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও তার কাছাকাছি এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধ…