…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গোয়ালন্দে খানকা শরিফের রান্নাঘরে খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, সহকারী আহত

নিজস্ব প্রতিবেদক
গোয়ালন্দে খানকা শরিফের রান্নাঘরে খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, সহকারী আহত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া খানকা শরিফ প্রাঙ্গণে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে খানকা শরিফের রান্নাঘরে এই ঘটনা ঘটে।

নিহত ফজের আলী সরদার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন বাবুর্চির সহকারী সোনাভান বিবি (৭০)। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার সাইমুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অভিযুক্ত যুবক খানকা শরিফের রান্নাঘরে প্রবেশ করে বাবুর্চির কাছে খাবার চান। খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি রান্নার লাকড়ি দিয়ে ফজের আলীর মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন।

বাবুর্চিকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর সহকারী সোনাভান বিবিও। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরে আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। সোনাভান বিবিকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, আটক ব্যক্তির চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদী থেকে আওয়ামী লীগ নেতা ইউনুস আল মুর্শেদের মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদী থেকে আওয়ামী লীগ নেতা ইউনুস আল মুর্শেদের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের লৌহজং নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দি…

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা: গ্রেফতার ২৬ জনকে কারাগারে পাঠালেন আদালত
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা: গ্রেফতার ২৬ জনকে কারাগারে পাঠালেন আদালত

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চলাকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ২৬ জনকে কারাগারে…

শাকিল হত্যায় ছেলের জড়িত থাকা ও ভাইরাল ভিডিও: এমপি আব্দুল আজিজের বিষয়ে সিদ্ধান্ত চেয়ে কেন্দ্রে চিঠি জেলা বিএনপির
আইন ও অপরাধ

শাকিল হত্যায় ছেলের জড়িত থাকা ও ভাইরাল ভিডিও: এমপি আব্দুল আজিজের বিষয়ে সিদ্ধান্ত চেয়ে কেন্দ্রে চিঠি জেলা বিএনপির

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকা এবং এমপির নিজের একটি অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় দল ইমেজ…

রাজশাহীর পবায় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত
আইন ও অপরাধ

রাজশাহীর পবায় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত

রাজশাহীর পবা উপজেলায় বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নওহাটা আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটন…