…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শাকিল হত্যায় ছেলের জড়িত থাকা ও ভাইরাল ভিডিও: এমপি আব্দুল আজিজের বিষয়ে সিদ্ধান্ত চেয়ে কেন্দ্রে চিঠি জেলা বিএনপির

নিজস্ব প্রতিবেদক
শাকিল হত্যায় ছেলের জড়িত থাকা ও ভাইরাল ভিডিও: এমপি আব্দুল আজিজের বিষয়ে সিদ্ধান্ত চেয়ে কেন্দ্রে চিঠি জেলা বিএনপির
ছবি: সংগৃহীত

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকা এবং এমপির নিজের একটি অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় দল ইমেজ সংকটে পড়েছে দাবি করে এই এমপির বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রের কাছে চিঠি দিয়েছে নাটোর জেলা বিএনপি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ কথা জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

আসাদুজ্জামান আসাদ জানান, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্র তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জেলা বিএনপির ভাষ্য অনুযায়ী, শাকিল হত্যায় এমপির ছেলের জড়িত থাকার অভিযোগ এবং এমপির অশালীন ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দল ইমেজ সংকটে পড়েছে। এই কারণেই তাঁর বিষয়ে সিদ্ধান্তের জন্য কেন্দ্রে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম বাড়িতে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এরপর তাঁকে বাংলাদেশ মেডিক্যালে স্থানান্তর করা হয়। গত সোমবার তিনি মারা যান।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গোয়ালন্দে খানকা শরিফের রান্নাঘরে খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, সহকারী আহত
আইন ও অপরাধ

গোয়ালন্দে খানকা শরিফের রান্নাঘরে খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, সহকারী আহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া খানকা শরিফ প্রাঙ্গণে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শু…

রাজশাহীর পবায় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত
আইন ও অপরাধ

রাজশাহীর পবায় বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত

রাজশাহীর পবা উপজেলায় বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নওহাটা আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটন…

কলাবাগানে ককটেল হামলা: ১৩টি তাজা ককটেল উদ্ধার, আটক ৪
আইন ও অপরাধ

কলাবাগানে ককটেল হামলা: ১৩টি তাজা ককটেল উদ্ধার, আটক ৪

রাজধানীর কলাবাগান এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চারটি ককটেল ছুড়ে মারা হয়েছে। এর মধ্যে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোর…

আইন ও অপরাধ

মাদক মামলার প্রায় ৯৫ শতাংশই ঝুলে আছে: বিচারের অপেক্ষায় ৪ লাখ ৩ হাজার ৯০৮ মামলা

দেশের বিচারিক আদালতগুলোতে মাদক মামলার নজিরবিহীন জট তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, নির্ধারিত ত্রৈমাসিক মেয়াদে বিচারিক আদালত…