…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

আন্দামান সাগরে নতুন লঘুচাপ, আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
আন্দামান সাগরে নতুন লঘুচাপ, আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই পূর্বাভাস দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই বৈরী আবহাওয়ার মুখে পাথরঘাটার জেলেরা
আবহাওয়া ও পরিবেশ

নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই বৈরী আবহাওয়ার মুখে পাথরঘাটার জেলেরা

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ পাওয়ার প্রত্যাশা…

গ্রিস ও তুরস্কে ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা, আন্তালিয়ায় টর্নেডোতে নিহত ৪
আবহাওয়া ও পরিবেশ

গ্রিস ও তুরস্কে ভারী বৃষ্টি ও বন্যার সতর্কতা, আন্তালিয়ায় টর্নেডোতে নিহত ৪

আগামী কয়েক দিন দক্ষিণ-পূর্ব ইউরোপ ও তুরস্কের কিছু অংশে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস অব্যাহত থাকবে। অঞ্চলটিতে থাকা একটি নিম্নচাপের কারণে শক্তিশালী বজ…

আবহাওয়া ও পরিবেশ

ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বরে দাবানলের ধোঁয়ায় ৩,৫৬০ জনের মৃত্যুর হিসাব প্রতিবেদনে

খরায় সৃষ্ট দীর্ঘস্থায়ী দাবানলের বিষাক্ত ধোঁয়ায় গত মাসে ইন্দোনেশিয়ায় ৩,৫৬০ জনের মৃত্যু হয়েছে বলে একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে। খরার কারণে জ্ব…

ফরিদপুরসহ পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া ও পরিবেশ

ফরিদপুরসহ পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ওই অঞ্চলগ…