…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত তিন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং এতে আরও তিনজন আহত হন।

নিহত জহিরুল ইসলাম গফরগাঁও উপজেলার দিগিরপাড় এলাকার জালাল উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় গলাকাটা বাজারের কাঠ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোট চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেলের চালক ইলিয়াস এবং তাঁর দুই বন্ধু রাকিব ও সজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদেরও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের
জাতীয়

ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএল…

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়
জাতীয়

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগের বিকল্প পথ হিসেবে ২০২২ সালে আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌল…

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার
জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি বিচ্ছিন্ন হওয়ার পর রেলের ইঞ্জিন কয়েকটি বগি নিয…

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার, মাংসের বাজার নিয়ে আতঙ্ক
জাতীয়

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার, মাংসের বাজার নিয়ে আতঙ্ক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার নতুন বাইপাস এলাকা থেকে …