…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের
ছবি: সংগৃহীত

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

শুক্রবার পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় নবনির্মিত কালিয়াকৈর-শম্ভুগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালু করা হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন এই অবকাঠামোর ফলে ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা, নির্ভরযোগ্যতা ও গুণগত মান বাড়বে।

নতুন গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইন চালুর ফলে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল এবং নেত্রকোনার একাংশে লো-ভোল্টেজ সমস্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

আগে সংশ্লিষ্ট ১৩২ কেভি নেটওয়ার্কে ভোল্টেজ সর্বনিম্ন ১০২ থেকে ১০৫ কেভিতে নেমে আসত। নতুন অবকাঠামো চালুর পর তা বেড়ে ১২০ থেকে ১২১ কেভিতে উন্নীত হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গ্রীষ্ম মৌসুমে প্রায় ১,৬০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সঞ্চালন সীমাবদ্ধতা দূর হয়েছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সক্ষমতাও বেড়েছে।

নতুন সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালুর ফলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দক্ষতা বাড়বে এবং নেটওয়ার্কের সীমাবদ্ধতা কমবে। এতে বছরে প্রায় ১.৫ শতাংশ থেকে ২ শতাংশ সিস্টেম লস কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া বিদ্যুৎ সরবরাহের ভিত্তি শক্তিশালী হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের শিল্পকারখানা, অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাকশিল্প ও রাইস মিলসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ বাড়বে।

নতুন গ্রিড উপকেন্দ্র ও ৪০০ কেভি সঞ্চালন লাইন জাতীয় গ্রিডের স্থিতিশীলতা ও পরিচালনগত নির্ভরযোগ্যতা বাড়াতেও ভূমিকা রাখবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় নির্মিত এই অবকাঠামো দেশের উত্তর-মধ্যাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এর মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের জন্য নির্ভরযোগ্য, মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত তিন
জাতীয়

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত তিন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার র…

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়
জাতীয়

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগের বিকল্প পথ হিসেবে ২০২২ সালে আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌল…

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার
জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি বিচ্ছিন্ন হওয়ার পর রেলের ইঞ্জিন কয়েকটি বগি নিয…

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার, মাংসের বাজার নিয়ে আতঙ্ক
জাতীয়

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার, মাংসের বাজার নিয়ে আতঙ্ক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও চামড়া উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার নতুন বাইপাস এলাকা থেকে …